তোমরা তোমাদের প্রিয়বস্তু থেকে দান না করা পর্যন্ত কখনো কল্যাণ লাভ করবে না (৩:৯২)

মুসলিম পয়েন্ট ফাউন্ডেশন | Muslim Point Foundation

আমাদের সম্পর্কে

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

মানবতার সেবায় নিবেদিত একটি ইসলামিক সংগঠন

মুসলিম পয়েন্ট ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণমূলক সেবামূলক প্রতিষ্ঠান। কুরআন ও সুন্নাহর আলোকে একটি নৈতিক, মানবিক ও আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিশুদ্ধ ইসলামী জ্ঞানের প্রসার, দাওয়াহ কার্যক্রম পরিচালনা এবং আর্তমানবতার সেবার মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা, নৈতিকতা ও সহমর্মিতার চেতনা জাগ্রত করাই আমাদের মূল উদ্দেশ্য।

আমরা ধর্ম, বর্ণ ও সামাজিক অবস্থান নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করি। শিক্ষা বিস্তার, দরিদ্র ও অসহায়দের সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ, স্বাবলম্বীকরণ কর্মসূচি, এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

Muslim Point Volunteer
Muslim Point Help

মানবতার কল্যাণে আমাদের পথচলা

মুসলিম পয়েন্ট ফাউন্ডেশনের লক্ষ্য হলো কুরআন ও সুন্নাহর আলোকে একটি নৈতিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠন করা। শিক্ষা বিস্তার, বিশুদ্ধ ইসলামী জ্ঞানের প্রচার এবং দাওয়াহ কার্যক্রমের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা, নৈতিকতা ও সহমর্মিতার চেতনা জাগ্রত করাই আমাদের প্রধান উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি, সঠিক জ্ঞান ও মূল্যবোধই পারে একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ বিনির্মাণ করতে।

এছাড়া দরিদ্র, অসহায়, এতিম, বিধবা ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা আমাদের অন্যতম লক্ষ্য। শিক্ষা সহায়তা, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, স্বাবলম্বীকরণ কর্মসূচি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। মানবতার সেবায় ইসলামের সঠিক শিক্ষা ও মূল্যবোধ ছড়িয়ে দিয়ে একটি আদর্শ কল্যাণসমাজ গঠনই আমাদের মূল উদ্দেশ্য।

আপনার ছোট দান, এক বড় পরিবর্তন

আমরা একসাথে অসহায় মানুষের জীবন বদলে দিতে পারি। এগিয়ে চলুন, দান বাড়ান এবং আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করুন।

সংগ্রহিত: ১৯,০০০ টাকা

1
0%

বাকি: ৫,০০,০০০ টাকা

সংগ্রহিত: ১৯,০০০ টাকা

বাকি: ৫,০০,০০০ টাকা

Muslim Point Help

সেবা, শিক্ষা ও দাওয়াহর সংযোগ

আমরা অসহায় শিক্ষার্থীদের জন্য দ্বীনি ও সাধারণ জ্ঞানের সমন্বিত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসা, স্কুল, কলেজ ও কারিগরি প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনা করি; পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে প্রতিটি মানুষের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দিই। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করি; প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসন করি; নিরাপদ পানির ব্যবস্থা, বৃক্ষরোপণ, শীতবস্ত্র, ইফতার ও কুরবানী বিতরণের মাধ্যমে মানবকল্যাণ নিশ্চিত করি। এছাড়াও, বিশুদ্ধ ইসলামের বার্তা ছড়িয়ে দিতে বই প্রকাশ, মসজিদ ও কমিউনিটি হলায় হালাকাহ আয়োজন এবং দাওয়াহ প্রশিক্ষণ পরিচালনা করি; অনলাইন ও অফলাইন কার্যক্রমের মাধ্যমে দ্বীনি সচেতনতা বৃদ্ধি করা আমাদের মূল উদ্দেশ্য।

আমাদের চলমান কার্যক্রমসমূহ

Disaster

দুর্যোগে ত্রাণ ও পুনর্বাসন

বন্যা, ঘূর্ণিঝড় বা অগ্নিকাণ্ড—প্রতিটি দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকে মুসলিম পয়েন্ট ফাউন্ডেশন। এই মানবিক অভিযাত্রায় আপনিও আমাদের সঙ্গে থাকতে পারেন।

দাওয়াহ কার্যক্রম

বিশুদ্ধ ইসলামের জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং ইসলামী চেতনায় উদ্দীপ্ত করার জন্য অনলাইন ও অফলাইন ভিত্তিক বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করি।

training

মেধাবী কার্যক্রম:

সৎ, দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ার লক্ষ্যে আমরা নানা শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করি।

নলকূপ ও পানি শোধনাগার

দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করতে আমরা আপনার সহযোগিতা কামনা করি।

cloth distribution

শীতবস্ত্র বিতরণ

দরিদ্র মানুষের শরীরে উষ্ণতা ছড়িয়ে দেওয়া আমাদের আন্তরিক প্রচেষ্টা।

food iftar

ইফতার বিতরণ

দুস্থ রোযাদারদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করে আমরা মানবতার সেবা নিশ্চিত করি।

আমাদের তহবিলসমূহ

দরিদ্র ও অসহায় মানুষের জীবন পরিবর্তনের জন্য বিভিন্ন তহবিলে অংশ নিন। একসাথে আমরা মানবতার কল্যাণে বড় পরিবর্তন আনতে পারি।

যাকাত তহবিল

যাকাতের মাধ্যমে অসহায় মানুষের জীবন পরিবর্তনে অংশ নিন। আপনার যাকাত হয়ে উঠবে তাদের উপার্জনের অবলম্বন এবং সমাজে সুস্থ পরিবর্তনের শক্তি।

regular donation

নিয়মিত অনুদান তহবিল

নিয়মিত অনুদান ফাউন্ডেশনের স্থায়িত্ব ও কার্যক্রম চালু রাখতে সবচেয়ে বড় সহায়তা। এই তহবিলের মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে শিক্ষামূলক, সেবামূলক ও দাওয়াহ কার্যক্রম পরিচালনা করতে পারি।

sadka

সাদাকাহ জারিয়াহ তহবিল

আপনার দানের বরকত যতদিন মানুষ উপকৃত হবে, ততদিন সাওয়াবের ধারাও অব্যাহত থাকবে। এটি একটি স্থায়ী প্রভাব সৃষ্টি করার সুযোগ।

সাধারণ তহবিল

এই তহবিল ফাউন্ডেশনের সকল কল্যাণমূলক কার্যক্রমে ব্যবহৃত হয়। যেকোনো ধরনের মানবিক কর্মকাণ্ডের অংশ হতে এই তহবিলে অংশ নিন।

donate to poor

স্বাবলম্বীকরণ তহবিল

দারিদ্র্য বিমোচনের উদ্যোগে অংশ নিন। আপনার সহযোগিতা একটি পরিবারের জন্য জীবনের নতুন আশা এবং স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করতে পারে।

Muslim Point Foundation Helping

জরুরি দুর্যোগ তহবিল

বন্যা, ঘূর্ণিঝড় বা অগ্নিকাণ্ড—প্রতিটি দুর্যোগে অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই। এই মানবিক অভিযাত্রায় আপনার সঙ্গী হতে পারেন।

শীতার্ত তহবিল

শীতের ঠান্ডায় উষ্ণতা পৌঁছে দিন। দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের শরীরে ও হৃদয়ে তাপ ছড়ান।

ইফতার তহবিল

দুস্থ রোযাদারদের জন্য এক মাসের ইফতার সামগ্রী বিতরণ করি। আপনার সহযোগিতায় পরিবারগুলির রোজা সহজ ও শান্তিময়ভাবে সম্পন্ন হবে।

muslim sacrifice

সবার জন্য কুরবানী

প্রান্তিক মানুষের আমিষের ঘাটতি পূরণ করুন, ঈদের আনন্দ ছড়িয়ে দিন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য একটি কুরবানী ফাউন্ডেশনের মাধ্যমে সম্পাদন করুন।

আমাদের সাথে যুক্ত হোন

নিচের যে কোনো পদ্ধতিতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আর্তমানবতার সেবায় ভূমিকা রাখতে পারেন

আমাদের কার্যক্রমের কিছু মুহূর্ত

মানবিক সেবার পথে আমাদের চলমান কার্যক্রমের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত।

ধর্মীয় জ্ঞান অর্জন ও সমসাময়িক বিষয় জানতে ব্লগ পড়ুন