মুসলিম পয়েন্ট ফাউন্ডেশন | Muslim Point Foundation
আমাদের সম্পর্কে
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
মানবতার সেবায় নিবেদিত একটি ইসলামিক সংগঠন
মুসলিম পয়েন্ট ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণমূলক সেবামূলক প্রতিষ্ঠান। কুরআন ও সুন্নাহর আলোকে একটি নৈতিক, মানবিক ও আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিশুদ্ধ ইসলামী জ্ঞানের প্রসার, দাওয়াহ কার্যক্রম পরিচালনা এবং আর্তমানবতার সেবার মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা, নৈতিকতা ও সহমর্মিতার চেতনা জাগ্রত করাই আমাদের মূল উদ্দেশ্য।
আমরা ধর্ম, বর্ণ ও সামাজিক অবস্থান নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করি। শিক্ষা বিস্তার, দরিদ্র ও অসহায়দের সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ, স্বাবলম্বীকরণ কর্মসূচি, এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
মানবতার কল্যাণে আমাদের পথচলা
মুসলিম পয়েন্ট ফাউন্ডেশনের লক্ষ্য হলো কুরআন ও সুন্নাহর আলোকে একটি নৈতিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠন করা। শিক্ষা বিস্তার, বিশুদ্ধ ইসলামী জ্ঞানের প্রচার এবং দাওয়াহ কার্যক্রমের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা, নৈতিকতা ও সহমর্মিতার চেতনা জাগ্রত করাই আমাদের প্রধান উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি, সঠিক জ্ঞান ও মূল্যবোধই পারে একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ বিনির্মাণ করতে।
এছাড়া দরিদ্র, অসহায়, এতিম, বিধবা ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা আমাদের অন্যতম লক্ষ্য। শিক্ষা সহায়তা, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, স্বাবলম্বীকরণ কর্মসূচি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। মানবতার সেবায় ইসলামের সঠিক শিক্ষা ও মূল্যবোধ ছড়িয়ে দিয়ে একটি আদর্শ কল্যাণসমাজ গঠনই আমাদের মূল উদ্দেশ্য।
সেবা, শিক্ষা ও দাওয়াহর সংযোগ
আমরা অসহায় শিক্ষার্থীদের জন্য দ্বীনি ও সাধারণ জ্ঞানের সমন্বিত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসা, স্কুল, কলেজ ও কারিগরি প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনা করি; পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে প্রতিটি মানুষের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দিই। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করি; প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসন করি; নিরাপদ পানির ব্যবস্থা, বৃক্ষরোপণ, শীতবস্ত্র, ইফতার ও কুরবানী বিতরণের মাধ্যমে মানবকল্যাণ নিশ্চিত করি। এছাড়াও, বিশুদ্ধ ইসলামের বার্তা ছড়িয়ে দিতে বই প্রকাশ, মসজিদ ও কমিউনিটি হলায় হালাকাহ আয়োজন এবং দাওয়াহ প্রশিক্ষণ পরিচালনা করি; অনলাইন ও অফলাইন কার্যক্রমের মাধ্যমে দ্বীনি সচেতনতা বৃদ্ধি করা আমাদের মূল উদ্দেশ্য।
নীতি ও আদর্শ
পবিত্র কুরআন এবং আল্লাহর রাসূল মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহই মুসলিম পয়েন্ট ফাউন্ডেশনের মূল ভিত্তি ও আদর্শ। ইসলামের প্রাথমিক যুগের শ্রেষ্ঠ মুসলিমদের অনুসৃত পদ্ধতির আলোকে কুরআন ও সুন্নাহভিত্তিক মধ্যপন্থা অবলম্বন করা আমাদের নীতি।
আমাদের নীতি ও আদর্শসমূহঃ
- কুরআন ও সুন্নাহর আলোকে জীবন ও কার্যক্রম পরিচালনা করা
- উম্মাহর ঐক্য, সংহতি ও পারস্পরিক ভ্রাতৃত্ব সুদৃঢ় করা
- সৎকাজে উৎসাহ প্রদান এবং অসৎকাজ থেকে বিরত রাখার মাধ্যমে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করা
- ইসলামী দাওয়াহ ও কার্যক্রমে উগ্রতা পরিহার করে উদারতা, সহনশীলতা ও প্রজ্ঞার সাথে কাজ করা
- পরিস্থিতি বিবেচনা করে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করা
- আল্লাহর সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হয়ে মানবকল্যাণে কাজ করা
- ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল মানুষের জন্য সেবামূলক ও দাওয়াহ কার্যক্রম পরিচালনা করা
- জনগণের দান ও সম্পদকে আল্লাহ তাআলার আমানত হিসেবে গণ্য করে যথাযথ ব্যবহার নিশ্চিত করা
- তহবিল সংগ্রহ ও ব্যয়ের ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা
- পরিচালনা পর্ষদ ও কর্মীদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করা
- প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষা ব্যবস্থা বজায় রাখা
- সকল স্তরে সততা, নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতি বা অনিয়মকে প্রশ্রয় না দেওয়া
- সকল কার্যক্রমে পেশাদারিত্ব ও গুণগত মান বজায় রাখা
- শিক্ষা, দাওয়াহ ও সেবামূলক কার্যক্রমে উৎকর্ষ নিশ্চিত করা
- রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে মানবকল্যাণে কাজ করা
- দক্ষ ও যোগ্য কর্মী নিয়োগ এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি করা
- দরিদ্র, অসহায়, এতিম, বিধবা ও দুর্যোগকবলিত মানুষকে অগ্রাধিকার দেওয়া
- দারিদ্র্য বিমোচন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা
- সাময়িক সহায়তার পরিবর্তে স্থায়ী দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে গুরুত্ব দেওয়া
এই নীতি ও আদর্শের আলোকে মুসলিম পয়েন্ট ফাউন্ডেশন মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আয়-ব্যয়ের নীতিমালা
মুসলিম পয়েন্ট ফাউন্ডেশন স্বচ্ছতা, জবাবদিহিতা ও শরয়ী নীতিমালা অনুসরণ করে সকল আয় ও ব্যয় পরিচালনা করে থাকে।
আয়ের উৎস:
- ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত স্বেচ্ছা অনুদান ও অর্থসহায়তা
- সদস্য, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের এককালীন ও নিয়মিত অনুদান
- ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পের জন্য সংগৃহীত তহবিল
- সচ্ছল মুসলিমদের প্রদেয় যাকাত
- ইফতার, কুরবানীসহ বিভিন্ন বিশেষ খাতে সংগৃহীত অর্থ
- ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান ও কার্যক্রম থেকে প্রাপ্ত আয়
ব্যয়ের নীতিমালা:
- দাতাদের অনুদান শরয়ী নীতিমালা ও দেশীয় আইনের আলোকে ব্যয় করা হয়
- দাতাগণ যে খাতে দান করেন, সেই খাতেই অর্থ ব্যয় করা হয়; এক খাতের অর্থ অন্য খাতে স্থানান্তর করা হয় না
- যাকাত তহবিলে সংগৃহীত অর্থ শতভাগ হকদারদের মাঝে বণ্টন করা হয়; ব্যবস্থাপনা ব্যয় সাধারণ তহবিল থেকে বহন করা হয়
- প্রতিটি প্রকল্প সম্পন্ন হওয়ার পর আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সংরক্ষণ করা হয়
প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত ব্যয়:
- পরিবহন ব্যয়: প্রকল্প সংশ্লিষ্ট মালামাল পরিবহন ও কর্মী-স্বেচ্ছাসেবকদের যাতায়াত ব্যয়
- খাবার ব্যয়: প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত কর্মী ও স্বেচ্ছাসেবকদের খাদ্য ব্যয়
- শ্রমিক বিল: প্রয়োজন অনুযায়ী শ্রমিকদের পারিশ্রমিক
- প্যাকেজিং সামগ্রী: উপকরণ সুষ্ঠুভাবে সংরক্ষণ ও বিতরণের জন্য প্রয়োজনীয় খরচ
- বিবিধ ব্যয়: প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অন্যান্য আনুষঙ্গিক খরচ
আমরা নিশ্চিত করি যে, প্রতিটি অনুদান যথাযথভাবে ব্যবহৃত হয় এবং প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে যায়। স্বচ্ছতা, দক্ষতা ও সর্বোচ্চ দায়বদ্ধতার সাথে আমরা প্রতিটি কার্যক্রম পরিচালনা করে থাকি।
আমাদের কার্যক্রমের কিছু মুহূর্ত
মানবিক সেবার পথে আমাদের চলমান কার্যক্রমের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত।
আমাদের সাথে যুক্ত হোন
নিচের যে কোনো পদ্ধতিতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আর্তমানবতার সেবায় ভূমিকা রাখতে পারেন