আমাদের তহবিলসমূহ
দরিদ্র ও অসহায় মানুষের জীবন পরিবর্তনের জন্য বিভিন্ন তহবিলে অংশ নিন। একসাথে আমরা মানবতার কল্যাণে বড় পরিবর্তন আনতে পারি।
যাকাত তহবিল
যাকাতের মাধ্যমে অসহায় মানুষের জীবন পরিবর্তনে অংশ নিন। আপনার যাকাত হয়ে উঠবে তাদের উপার্জনের অবলম্বন এবং সমাজে সুস্থ পরিবর্তনের শক্তি।
নিয়মিত অনুদান তহবিল
নিয়মিত অনুদান ফাউন্ডেশনের স্থায়িত্ব ও কার্যক্রম চালু রাখতে সবচেয়ে বড় সহায়তা। এই তহবিলের মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে শিক্ষামূলক, সেবামূলক ও দাওয়াহ কার্যক্রম পরিচালনা করতে পারি।
সাদাকাহ জারিয়াহ তহবিল
আপনার দানের বরকত যতদিন মানুষ উপকৃত হবে, ততদিন সাওয়াবের ধারাও অব্যাহত থাকবে। এটি একটি স্থায়ী প্রভাব সৃষ্টি করার সুযোগ।
সাধারণ তহবিল
এই তহবিল ফাউন্ডেশনের সকল কল্যাণমূলক কার্যক্রমে ব্যবহৃত হয়। যেকোনো ধরনের মানবিক কর্মকাণ্ডের অংশ হতে এই তহবিলে অংশ নিন।
স্বাবলম্বীকরণ তহবিল
দারিদ্র্য বিমোচনের উদ্যোগে অংশ নিন। আপনার সহযোগিতা একটি পরিবারের জন্য জীবনের নতুন আশা এবং স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করতে পারে।
জরুরি দুর্যোগ তহবিল
বন্যা, ঘূর্ণিঝড় বা অগ্নিকাণ্ড—প্রতিটি দুর্যোগে অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই। এই মানবিক অভিযাত্রায় আপনার সঙ্গী হতে পারেন।
শীতার্ত তহবিল
শীতের ঠান্ডায় উষ্ণতা পৌঁছে দিন। দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের শরীরে ও হৃদয়ে তাপ ছড়ান।
ইফতার তহবিল
দুস্থ রোযাদারদের জন্য এক মাসের ইফতার সামগ্রী বিতরণ করি। আপনার সহযোগিতায় পরিবারগুলির রোজা সহজ ও শান্তিময়ভাবে সম্পন্ন হবে।
সবার জন্য কুরবানী
প্রান্তিক মানুষের আমিষের ঘাটতি পূরণ করুন, ঈদের আনন্দ ছড়িয়ে দিন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য একটি কুরবানী ফাউন্ডেশনের মাধ্যমে সম্পাদন করুন।
আমাদের সাথে যুক্ত হোন
নিচের যে কোনো পদ্ধতিতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আর্তমানবতার সেবায় ভূমিকা রাখতে পারেন