তোমরা তোমাদের প্রিয়বস্তু থেকে দান না করা পর্যন্ত কখনো কল্যাণ লাভ করবে না (৩:৯২)

আমাদের সঙ্গে যুক্ত হওয়ার বিভিন্ন উপায়

আপনি যদি মুসলিম পয়েন্ট ফাউন্ডেশনের কল্যাণমূলক কার্যক্রমের অংশ হতে চান, তাহলে নিচের যেকোনো একটি উপায়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনার আগ্রহ অনুযায়ী পছন্দের অপশনে ক্লিক করুন এবং মানবতার সেবায় এগিয়ে আসুন।

নিয়মিত দাতা

স্বেচ্ছাসেবক

আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো, যা সদাসর্বদা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। (সহীহ বুখারী, হাদীস ৬৪৬৪)

নিয়মিত অনুদান ফাউন্ডেশনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনার নিয়মিত দানের মাধ্যমেই বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়। নিয়মিত অনুদানের জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ নেই—সামর্থ্য অনুযায়ী যেকোনো অঙ্কে অংশ নেওয়া যায়। কারণ, যে কোনো ভালো কাজ অনিয়মিতভাবে বেশি করার চেয়ে নিয়মিতভাবে অল্প করা অধিক উত্তম।

ব্যয়ের নীতিমালা:
  • দাতাদের অনুদান শরয়ী নীতিমালা ও দেশীয় আইনের আলোকে ব্যয় করা হয়
  • দাতাগণ যে খাতে দান করেন, সেই খাতেই অর্থ ব্যয় করা হয়; এক খাতের অর্থ অন্য খাতে স্থানান্তর করা হয় না
  • যাকাত তহবিলে সংগৃহীত অর্থ শতভাগ হকদারদের মাঝে বণ্টন করা হয়; ব্যবস্থাপনা ব্যয় সাধারণ তহবিল থেকে বহন করা হয়
  • প্রতিটি প্রকল্প সম্পন্ন হওয়ার পর আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সংরক্ষণ করা হয়

মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে মানুষের উপকার করে। (সহীহ আল-জামে আস-সগীর, ৩২৮৯)

মুসলিম পয়েন্ট ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক হয়ে সমাজ পরিবর্তনের অংশীদার হোন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে মানবসেবায় নিয়োজিত করুন। আপনার সদিচ্ছা, সময় ও উদ্যোগ বদলে দিতে পারে কোনো অসহায় মানুষের জীবন। দাওয়াহ, সেবামূলক ও মানবিক কার্যক্রমে অংশ নিয়ে গড়ে তুলুন একটি সহানুভূতিশীল সমাজ। এখনই যুক্ত হোন আমাদের স্বেচ্ছাসেবক টিমে।

স্বেচ্ছাসেবক হওয়ার নিয়ম ও শর্তাবলি
  • মুসলিম পয়েন্ট ফাউন্ডেশনের নীতি ও আদর্শের প্রতি সম্মত থাকতে হবে
  • সেবামূলক কাজে আন্তরিক আগ্রহ থাকতে হবে
  • কোনো ধরনের পারিশ্রমিকের প্রত্যাশা করা যাবে না
  • প্রকল্প বাস্তবায়নে সততা ও আমানতদারিতা বজায় রাখতে হবে