তোমরা তোমাদের প্রিয়বস্তু থেকে দান না করা পর্যন্ত কখনো কল্যাণ লাভ করবে না (৩:৯২)

ওয়েবসাইট ব্যবহারের শর্তাবলী:
মুসলিম পয়েন্ট ফাউন্ডেশনের ওয়েবসাইট ব্যবহার করে আপনি স্বয়ংক্রিয়ভাবে এই শর্তাবলিতে সম্মতি প্রদান করছেন। আমরা পরামর্শ দিচ্ছি, ওয়েবসাইট ব্যবহারের আগে এই শর্তাবলী সতর্কতার সঙ্গে পর্যালোচনা করুন।

ব্যক্তিগত তথ্য সংগ্রহ:
মুসলিম পয়েন্ট ফাউন্ডেশন কিছু ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে, যেমন: নাম, ইমেইল, ফোন নম্বর, ঠিকানা ইত্যাদি। এই তথ্য শুধুমাত্র অনুদান প্রক্রিয়া, ইভেন্ট রেজিস্ট্রেশন, এবং ফাউন্ডেশনের সেবা প্রদান করার জন্য ব্যবহৃত হয়।
আমরা ব্যবহারকারীর কম্পিউটার বা ডিভাইসের হার্ডওয়্যার ও সফটওয়্যারের তথ্য সংগ্রহ করি না।

তৃতীয় পক্ষের লিঙ্ক:
ওয়েবসাইটে থাকা কোনো লিঙ্ক আপনাকে তৃতীয় পক্ষের সাইটে নিয়ে যেতে পারে। এই ধরনের সাইটের গোপনীয়তা নীতির জন্য আমরা দায়ী নই।

ব্যক্তিগত তথ্যের ব্যবহার:
আপনার তথ্য নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে:

  • অনুদান গ্রহণ ও লেনদেন সম্পন্ন করা
  • ইভেন্ট ও কার্যক্রম পরিচালনা
  • নতুন সেবা বা কার্যক্রম সম্পর্কে অবহিত করা
  • জরিপ ও মতামত সংগ্রহ

আমরা আপনার তথ্য কখনোই বিক্রি, ভাড়া বা তৃতীয় পক্ষকে অনুমতি ছাড়া হস্তান্তর করি না। তবে নির্দিষ্ট পরিষেবা (যেমন: পেমেন্ট প্রসেসিং, মেইল বিতরণ, প্রযুক্তিগত সহায়তা) প্রদানের জন্য নির্ভরযোগ্য তৃতীয় পক্ষকে ব্যবহার করতে পারি। তারা কেবল প্রয়োজনীয় তথ্যই পাবেন এবং গোপনীয়তা রক্ষা করবেন।

ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণ:
আপনি চাইলে [email protected]এ যোগাযোগ করে আপনার তথ্য পরিবর্তন বা মুছতে পারেন। প্রচারমূলক ইমেইল থেকে অব্যাহতি পেতে ইমেইলে থাকা ‘আনসাবস্ক্রাইব’ অপশন ব্যবহার করুন।

নিরাপত্তা:
আমরা আপনার তথ্যকে অননুমোদিত প্রবেশ, ব্যবহার বা প্রকাশ থেকে সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন প্রযুক্তি এবং ব্যবস্থা ব্যবহার করি। সংবেদনশীল তথ্য (যেমন—ক্রেডিট কার্ড নম্বর) নিরাপদ পেমেন্ট গেটওয়ে দিয়ে প্রেরণ করা হয়।

নীতিতে পরিবর্তন:
ফাউন্ডেশন সময়ে সময়ে শর্তাবলী পর্যালোচনা ও হালনাগাদ করতে পারে। গুরুত্বপূর্ণ পরিবর্তন ওয়েবসাইটে প্রকাশ করা হবে।